ঈদকে সামনে রেখে নাসিরনগরে কামারের দোকানে ভিড় বাড়ছে

kamerকোরবানির ঈদ ঘনিয়ে আসছে। এ কারণে কামারের দোকানের কদরও বাড়ছে। পশু জবাইসহ মাংস ও হাড্ডি কাটার জন্য দা, ছুরির প্রয়োজন হয় । তাই লোকজন কামারের দোকানে তাদের দা, ছুরি বানাতে কিংবা তা শান দিতে দারস্থ হচ্ছে ।কামার শিল্পীর তৈরি গ্রাম-বাংলার গৃহস্থালির কাজে ব্যবহৃত দ্রব্যাদি কুড়ার,দা,বটি, কোদাল, কাচিঁ,নিড়ানি,খুন্তি,লাংগলের ফলা ইত্যাদির ব্যাপক চাহিদা থাকলেও বেশীর ভাগ ক্ষেত্রে উৎপাদন খরচ পাচ্ছে না কামাররা। বর্তমানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আবিষ্কারের ফলে হাতের তৈরি ওই সব জিনিসপত্র মানুষ বেশী ব্যবহার করছে না। এ কারনেও লোহার ওই উপকরনের প্রতি মানুষের অনীহা দেখা যাচ্ছে। কামার শিল্পে অপরিহর্য অপর উপকরন কয়লার মূল্য বর্তমানে কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র কোরবানির ঈদ আসলেই মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে এ কাজে। এ উপলক্ষে কামারের দোকানে নতুন ক্রেতার সমাগমে তাদের বাড়তি আয়েরও সুযোগ হয়। এ কারণে তারা এখন বেজায় খুশি। তাই উপজেলার উপজেলার ফান্দাউক, চাতলপাড়, ভলাকুট, হরিণবেড়, নাছিরপুর বাজারের কামারের দোকানগুলোতে এখন ভিড় দিন দিন ভিড় বাড়ছে। এনিয়ে কথা হয় উপজেলার ফান্দাউক বাজারের মাধব কর্মকার (৬০), হরিলাল কর্মকারের সাথে। তারা জানায়, বর্তমানে সময়ে তাদের তৈরি জিনিসপত্রের চাহিদা আগের তুলনায় অনেকাংশে কমে গেছে। তবে ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরে দা ছুরি তৈরি কাজ করে যাচ্ছেন। নতুন দা, ছুরি, বটি ইত্যাদিও ভালো বিক্রি হচ্ছে। পুরুষের পাশাপাশি নারীরাও দোকানে এসে প্রয়োজনীয় দা, ছুরি, বটি কিনে নিচ্ছেন। ব্যবসা অনেক ভালো হচ্ছে বলে তারা জানান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার