রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবারই আপিল করা হবে : মওদুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে রবিবারই আপিল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার বিকেলে রায় পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, রায়ের কপি পেলে আপিল করবো এ রায়ের বিরুদ্ধে। রবিবারই আপিল করবো, আশা করি আপিলে আমরা ন্যায় বিচার পাবো।

এর আগে রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ম্যাডাম আপিল করতে বলেছেন। সার্টিফায়েড কপি পাওয়ার পর আমরা উচ্চ আদালতে আপিল করবো।

দুপুরে অর্থ আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দেন বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে স্থাপিত আদালতের ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। পাশাপাশি তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা