বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিষয় ভিত্তিক ছয়’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : নাসিরনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণের শ্রেণিকক্ষে ইংরেজি পাঠদানের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার গুণগত মানোন্নয়নে উপজেলা রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে ৬দিনব্যাপি বিষয়ভিত্তিক (ইংরেজি)প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা রির্সোস কর্মকর্তা শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম মশিউল আজম,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম ও সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া। প্রশিক্ষক হিসেবে রয়েছেন প্রধান শিক্ষক এ.বি.এম ছালেম ও প্রধান শিক্ষক মহিউদ্দিন পাঠান।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে জ্ঞান,অনুধাবন ও শ্রেণি কক্ষে প্রয়োগের আহবান জানান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৫ জন সহকারি শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহন করেনে।