,

বনানীতে ফের হোটেলে তরুণীকে ধর্ষণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর একটি হোটেলে ধর্ষণের শিকার হয়েছে এক স্বামী পরিত্যক্ত তরুণী। সেই হোটেলটি বনানী বি-ব্লকের ১৫ নম্বর রোডে অবস্থিত। এ ঘটনায় রাজিব আহমেদ ও রুবেল হোসেন নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার রাতে জন্মদিনের উৎসবের কথা বলে হোটেল ডেকে নিয়ে সেই তরুণীকে ধর্ষণ করা হয়। রবিবার রাতে দু’জনকে আসামিকে করে বনানী থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার পরপরই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

বনানী থানার এসআই জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে তাদের বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রাজিব মোবাইল অপারেটর ‘রবি’র সিস্টেম প্রোগ্রামার। আর রুবেল ইন্টেরিয়র ডিজাইনার। তার বাবার নাম আমির হোসেন। বর্তমান ঠিকানা ক্যান্টনমেন্ট এলাকার ২০/১ মাটিকাটায়।

উল্লেখ্য, গত বছরের ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই তরুণী। সেই ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। এরপর জুলাই মাসে বনানীর একটি বাসায় ডেকে নিয়ে এক টিভি অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে