,

সিলেটের পথে খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এটা কোনো নির্বাচনী প্রচারণা নয় বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হন।

যাত্রার আগে এটা কোনো নির্বাচনী সফর কি না, জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া মাজার জিয়ারতে যাচ্ছেন। এটা কোনো নির্বাচনী প্রচারণা নয়। এখন পর্যন্ত লেবেল প্লেয়িং ফিল্ডই তৈরি হয়নি। প্রচার-প্রচারণা কীভাবে হবে?

এক বছর আগে নির্বাচনী প্রচারের কোনো অর্থ হয় না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘যখন নির্বাচন ঘনিয়ে আসবে, আমরা ঘোষণা দিয়ে প্রচারে যাব। এক বছর আগে যে-কেউ চাইলে নির্বাচনী প্রচার করতে পারে, তা তো আমরা দেখতেই পাচ্ছি।’

গত ৩০ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত করে জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন । ওই জনসভার পর ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও সিলেট সফর করে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন।

এখন তো সবকিছুই হচ্ছে ৮ ফেব্রুয়ারি (জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়) কেন্দ্রিক। মাজার জিয়ারতও সে রকম কিছু?—এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, দেশের যে সংকট প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে মাজার জিয়ারত অস্বাভাবিক কিছু না।

খালেদা জিয়ার সঙ্গে এই সফরে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শাহজাহান ওমর, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১