,

কোচিং বাণিজ্য: ঢাকার ৪ স্কুলের ৭২ শিক্ষককে শোকজ

news-image

নিউজ ডেস্ক : বছরের পর বছর কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এবার ঢাকা মহানগরীর চার শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষককে কারণ দর্শাতে (শোকজ) বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার সংশ্লিষ্ট শিক্ষকদের এ সংক্রান্ত নোটিশ দিয়েছে মাউশি। তাদের বিরুদ্ধে ‘কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

ওই শিক্ষকদের মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ৭ এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের ৫ জন রয়েছেন।

মাউশির নোটিশে বলা হয়েছে, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ এর অনুচ্ছেদ ১৩ এর বিধান লঙ্ঘন করায় কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, পত্রপ্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, বছরের পর বছর ধরে এক শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ‘কোচিং বাণিজ্যের’ মাধ্যমে অর্থ উপার্জনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে রাজধানীর এমপিওভুক্ত চার শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষক ও সরকারি চারটি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষককের তালিকা গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর গত ২ ফেব্রুয়ারি রাজধানীর পাঁচটি সরকারি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে