অন্য নারীর প্রশংসায় প্রেমিক, পুরুষাঙ্গে ছুরিকাঘাত প্রেমিকার!

news-image

অনলাইন ডেস্ক : কখন যে প্রেম বিদ্বেষের রূপ নেয়, কেউ বলতে পারে না। এমনকি ভাবতেও পারে না অনেকেই। তেমনই ভাবতে পারেননি কাজাখিস্তানের এক প্রেমিক যুবকও। প্রেমিকার সামনে অন্য এক নারীর প্রশংসা করেছিলেন। এই ছিল তার অপরাধ। আর সেই অপরাধেই যুবকের পুরুষাঙ্গটিই কেটে নিল তার হিংসুটে প্রেমিকা।

যুবকের নাম জানা যায়নি। তবে প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ঝানা নূর ঝানোভা। ৩৬ বছরের সেই নারী কাজাখিস্তানের এক বিউটি পার্লারে কাজ করে। প্রথম থেকেই প্রেমিককে নিয়ে একটু বেশিই স্পর্শকাতর ছিল সেই নারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিজের প্রেমিকার পার্লারে গিয়েছিলেন সেই যুবক। এমন সময় পার্লারে একজন নারী আসেন। ক্রেতা ভেবে তার সৌন্দর্যের একটু প্রশংসা করেছিলেন যুবকটি। যা সাধারণত তিনি করেই থাকেন। কিন্তু প্রেমিকার এ বিষয়টি একদম পছন্দ হয়নি। তখন থেকেই মনের ভিতরে রাগ পুষে রেখেছিল সে। কিন্তু প্রেমিককে বুঝতে দেয়নি।

এর কয়েকদিন পরই প্রেমিককে নিজের বাড়িতে ডেকে আনে। পানীয় সঙ্গে মিশিয়ে তাকে ঘুমের ওষুধ খাওয়ায়। অপেক্ষা করতে থাকে কখন প্রেমিক বাহ্যিক জ্ঞান হারিয়ে ঘুমিয়ে পড়বে। এরপর ঠান্ডা মাথায় তাঁকে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন দেয় যাতে পুরুষাঙ্গ অবশ হয়ে যায়। রান্নাঘরের ছুরি দিয়েই পুরুষাঙ্গটি কেটে নেয়। জ্ঞান ফেরার পর যুবক জানতে পারেন তার কী সর্বনাশ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

পুলিশ এসে তার প্রেমিকাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রশ্নের উত্তরে ৩৬ বছরের সেই নারী জানায়, প্রেমিক তাকে ছাড়া অন্য কোনও নারীর প্রশংসা কেন করবে? তার মানেই সে অন্য নারীতে আসক্ত। এই আসক্তি যাতে যৌনাসক্তির পর্যায়ে না পৌঁছে যায়, তাই প্রেমিকের যৌনক্ষমতাই না থাকে। আর তিনি অন্য কোনও নারীর দিকে তাকাতেও না পারেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার