নাসিরনগরে দক্ষতা উন্নয়নে সমবায়ীদের দিনব্যাপী কর্মশালা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : আজ বুধবার(৩১ জানুয়ারি) উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড বিআরডিবির আওতাধীন সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিআরডিবির কার্যালয়ে ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হকের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির উপ-পরিচালক মাহবুবুর রশীদ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ জুবায়ের আহমেদ,ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হান উদ্দিন। কর্মশালায় ১৫টি সমিতির ৩০ জন সভাপতি ও ম্যানেজার অংশগ্রহন করেন।











