আদালতে খালেদা জিয়া, চলছে যুক্তিতর্ক

news-image

আদালত প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান তিনি।

তবে খালেদা জিয়া পৌঁছানোর আগেই আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু করেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে মঙ্গলবার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে বিএনপি চেয়ারপারসন জিয়ার সাত বছর কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এ সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ মামলার প্রথম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক তুলে ধরে বক্তব্য দেন।

এ সময় তিনি ৩২ আসামির সাক্ষ্যগ্রহণের বিষয় এবং মামলার সারমর্ম তুলে ধরেন আদালতে।এর আগে গত ২৫ জানুয়ারি আদালত এ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

একই আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার