খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে : মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, সরকার দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র করছে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় মোশাররফ এ অভিযোগ করেন।

বিএনপি নেতা বলেন, অন্যায়ভাবে খালেদা জিয়ার ওপর এ রায় চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মানবে না। তিনি আরো বলেন, রায়ের আগেই সরকারের মন্ত্রীরা খালেদা জিয়াকে সাজা দেওয়া হবে বলে বক্তব্য দিয়ে আদালত অবমাননা করেছেন। রায়ের ওপরই নির্ভর করছে আগামী রাজনীতি ও জাতীয় নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি।

ড. মোশাররফ বলেন, সরকার যতই চক্রান্ত করুক না কেন, খালেদা জিয়া ও বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন জনগণ এ দেশে হতে দেবে না। তিনি বলেন, ‘আজকে এই সরকার মাইনাস ওয়ান, আমাদের নেত্রীকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র করছে। যদি তথ্যউপাত্ত এবং সাক্ষীদের সাক্ষ্য একটি রায়, তাহলে বেগম খালেদা জিয়া বেকসুর খালাস হবেন। এই রায় বিচারের আলোকে, প্রমাণের ভিত্তিতে হবে না। সরকার অন্যায়ভাবে একটি রায় চাপিয়ে দেওয়ার জন্য সরকার ষড়যন্ত্র করছে। সে জন্য আমরা বলছি যে, অন্যায়ভাবে যদি কোনো রায় চাপিয়ে দেওয়া হয় তাহলে এ দেশের জনগণ এটা মানবে না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শেষ হয়েছে। আদালত আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঘোষণা করেছেন। গত ২৫ জানুয়ারি খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের জজ ড. আখতারুজ্জামান এই দিন নির্ধারণ করেন।

এ মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার