বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউটিউবে শাকিব-মিমের ‘চুম্মা’

news-image

বিদ্যা সিনহা মিমের কাছে শাকিব খানের অন্যরকম আবদার ও রসায়ন দেখা গেল ইউটিউবে। আর তা নাচে গানে ইউটিউবে।

২৮ জানুয়ারি রাতে প্রকাশ হয়েছে এ তারকা জুটির নতুন ছবি ‘আমি নেতা হবো’র গান। নাম ‌‘চুম্মা’। ছবিটির ভারতীয় পরিবেশক এসকে মুভিজ তাদের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করেছে।
এতে গানের আবদারের পাশাপাশি মোহনীয় ভঙ্গিতে নেচেছেন দুজনেই।
গানটি গেয়েছেন শ্রীপ্রীতম ও জেমি ইয়াসমিন। এতে র‌্যাপ অংশ করেছেন বনি। সুদীপ কুমার দীপের লেখা এ গানটির সংগীতও করেছেন শ্রীপ্রীতম।
‘আমি নেতা হবো’ ছবির দ্বিতীয় গান এটি। এর আগে এই দুই তারকা একটি আইটেম গানে অংশ নিয়েছিলেন।  ‘লাল লিপস্টিক’ নামের সেই গানটি ১১ জানুয়ারি ইউটিউবে আসে।
ক্লিক করে দেখা যাবে ‘চুম্মা’ গানটি:

 

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির কেন্দ্রীয় চরিত্রেও আছেন শাকিব-মিম। এটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।
উল্লেখ্য, শাকিব খান ও বিদ্যা সিনহা মিমের এটি দ্বিতীয় ছবি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল তাদের ‘আমার প্রাণের প্রিয়া’। এর মধ্যে তাদের আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক