টানা বসে থাকলে হঠাৎ মৃত্যুও হতে পারে!

news-image

দীর্ঘক্ষণ একইভাবে আঁটোসাটো হয়ে বসে থাকলে বা পা ভাঁজ করে একভাবে শুয়ে থাকলে আচমকা মৃত্যুও হতে পারে। শুধু তাই নয়, দীর্ঘ বিমানযাত্রাতেও আপাত সুস্থ শরীরেও থাবা বসাতে পারে চরম বিপদ! চিকিৎসা পরিভাষায় এর নাম- ‘পালমুনারি ইমবলিজম’।

একটানা চেপে বসে থাকলে বা বেঁকে শুয়ে থাকলে পায়ের শিরায় রক্ত জমাট বাঁধে। পা ফুলে যায়। একে বলে – ‘ডিপ ভেইন থ্রমবসিস’। এরপর, নজর না দিলে সেই জমাট রক্ত শিরা বেয়ে হৃদযন্ত্রে পৌঁছিয়ে তা আচমকা বিকল করে দেয়।

ঠেকে শিখেছিলেন লন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস থেকে অস্ট্রেলিয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মার্ক ওয়াহ। তবে, দ্রুত চিহ্নিত হওয়ায় সে যাত্রায় বিপদ এড়ানো সম্ভব হয়েছিল। তাই এই বিষয়ে সাধারণ মানুষ আর চিকিৎসকদের সজাগ করতে ময়দানে নেমেছেন ভারতের মিসিসিপির নেসোবা কাউন্টি জেনারেল হাসপাতালের চিকিৎসক সুনীল কুমার। তার মতে, ‘দেরি করলে, মৃত্যুর হার ৪০ শতাংশ। দ্রুত চিনতে না পারলে মৃত্যু ঠেকানো কঠিন। যদিও, দ্রুত চিহ্নিত করলে এটা নিরাময়ের ওষুধ রয়েছে। এমনকি ঠেকানোও সম্ভব। প্রাণ বাঁচানো সম্ভব। দরকার কিছু উপসর্গ নজরে রাখা। সময়ে সময়ে হাঁটাহাঁটি- নড়াচড়া করা।’ সাধারণ মানুষকে মনে করাতে এই চিকিৎসক তৈরি করেছেন ‘শেক ইট’ নামে অ্যাপ। সেটি গুগল প্লে স্টোরে গেলেই পাওয়া যাবে।

পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের পর এই কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে প্রতি বছর ৬ লাখ মানুষ এতে আক্রান্ত হয়।

‘ডিপ ভেইন থ্রমবসিস’- এর বিপদের প্রাথমিক উপসর্গ কী? এশিয়ান ভাস্কুলার সোসাইটির একটি গবেষণাপত্র জানাচ্ছে- পায়ের নিচের অংশ ফুলে ওঠা। শ্বাস কষ্ট। বুকে আনচান ভাব। প্রেসার প্রবল ওঠানামা করা। সুনীল কুমারের মতে এর উপসর্গ অনেকটাই হার্ট অ্যাটাকের সঙ্গে মিলে যায় তাই বহু ক্ষেত্রে চিনতে ভুল হয়। নির্দিষ্ট সময় হাঁটা চলা করা, নড়াচড়া করা, ওজন কমানো, ধুমপান বন্ধ করা ও ডায়াবিটিস নিয়ন্ত্রণের মাধ্য এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার