সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে গোসল ঘুমের সমস্যা দূর করে

news-image

যদি সকালে কাজে বেরোনোর সময় গোসল করা আপনার অভ্যাস হয় বা গোসল না করলে সমস্যা হয়, তা হলে অবশ্যই সকালে গোসল করুন। কিন্তু যদি ঘুমের সমস্যা থাকে বা ভালো ত্বক পেতে চান, তা হলে অবশ্যই রাতে গোসল করুন। যদি রাতে গোসল নাও করেন, ঘুমনোর সময় অবশ্যই অন্তত ভালো করে মুখ ধুয়ে ও পরিষ্কার করে তবেই শুতে যান।

উইমেনস স্কিন হেলথ প্রোগ্রাম ফর নর্থওয়েস্টার্ন মেডিসিনের সহকারী অধ্যাপক বেথানি স্ক্লোসার বলেন, রাতে গোসল করলে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যোজ্জ্বল থাকে। সারা দিন শরীর থেকে অতিরিক্ত তেল বেরোয় এবং ধুলো-ময়লা জমে রাতে গোসল করলে তা পরিষ্কার হয়ে যায়।

ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন অনুযায়ী, গরম জলে গোসল করার পর শরীরের তাপমাত্রা কমে যায়। ফলে ক্লান্তি দূর হয় ও ঘুম আসে। যারা ইনসমনিয়ায় ভুগছেন তাদের জন্য রাতে গোসল করা খুবই উপকারী।

ইয়েল স্কুল অব মেডিসিনের অধ্যাপক মোনা গোহরা জানান, যদি আপনি খুব অগোছালো হন, তা হলে অবশ্যই দিনে গোসল করুন। কারণ সকালে গোসল করলে তা ত্বকের ফোলা ভাব কমাতে ও ফ্রেশ দেখাতে সাহায্য করে। যদি কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তা হলেও সকালে গোসল করা উচিত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা