নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে হেট স্টোরির ট্রেলার [ভিডিও]

news-image

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। আর তাতেই বাজিমাত অবস্থা। শীতের দিনে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন ঊর্বশী রাউতেলা।

সিনেমায় সুন্দরী এক নারীকে কেন্দ্র করে দুই ভাইয়ের প্রেম, যৌনতা ও হিংসার গল্প এগিয়ে নিয়েছেন পরিচালক।

সিনেমায় দুই ভাইয়ের চরিত্রে থাকছেন ভারতীয় টেলিভিশনের দুই হার্টথ্রব করণ ওয়াহি ও ভিভিয়ান ভতেনা। পাশাপাশি দেখা যাবে পাঞ্জাবি সিনেমার চেনা মুখ ইহানা ধিল্লোকে। এ ছাড়া রয়েছেন নবাগত রীতা সিদ্দিকি। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গুলশন গ্রোভার।

হেট স্টোরির এ সিরিজ শুরু হয়েছিল ২০১২ সালে। সে ছবির মুখ্য ভূমিকায় ছিলেন পাওলি দাম। সঙ্গে ছিলেন গুলশন দেবাইয়া ও নিখিল দ্বিবেদি। দ্বিতীয় সংস্করণে দেখা যায় সুরভিন চাওলা, জয় ভানুসালি ও সুশান্ত সিংকে। তৃতীয়বারে পর্দায় ঘৃণার কাহিনি ফুটিয়ে তোলেন জেরিন খান, করণ সিং গ্রোভার ও শরমন জোশী।

প্রত্যেকবারই হিটের তকমা পেয়েছে সম্পর্কের এ জটিল সমীকরণ। ঘৃণার শরীরী ভাষার মাধ্যমেই দর্শকদের ভালোবাসা আদায় করে নিয়েছে ‘হেট স্টোরি’।

এবারও কি তেমনটিই হবে? প্রশ্নের উত্তর মিলবে মার্চ মাসের ৯ তারিখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার