,

শশীর জন্য পাগল আনিসুর রহমান মিলন

fileমাহবুব মৌরীর কাছে যাচ্ছে। ঠিক কতদিন পর যাচ্ছে মাহবুবের সেই হিসাব নেই। একটা ফোন পেয়েই সে ব্যস্ত হয়ে ওঠে যাওয়ার জন্য। গতিহীন নিস্তেজ এই যুবক একটা ফোনেই অস্থির হয়ে উঠল। নিজেকে গুছাতে ব্যস্ত হয়ে ওঠে সে। দ্রুত সব কাজ সেরে, টাকা জোগাড় করে মাহবুব ছোটে। কত রাগ-অনুরাগ, কত মান-অভিমান, কত শত স্মৃতি- ভাবে আর মুচকি মুচকি হাসে মাহবুব। শেষ পর্যন্ত যায় মাহবুব। মৌরীর সামনে গিয়ে দাঁড়ায় ও। তারপর ঘটে অন্যরকম ঘটনা। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘পাগল’। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও শশী। এ নাটকে অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘শশীর সঙ্গে পাগল নাটকের কাজটি অনেক ভালো হয়েছে। আশা করি সবারই ভালো লাগবে।’ শশী বলেন, ‘মিলন ভাই সহজ কথায় একজন জাত অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পারাটার আনন্দ এখানেই যে, তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমরা দু’জনেই চেষ্টা করেছি নাটকটি যেন দর্শকের কাছে উপভোগ্য হয়ে ওঠে।’ কাজী শহীদুল ইসলামের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটকটি ঈদের ৪র্থদিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর