বিয়ের আগে এড়িয়ে চলবেন যেসব খাবার!

news-image

বিয়েটা খুব শিগগিরই হতে যাচ্ছে। তাই অনেকেই বিয়ের আগে বেশ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেন। বিয়ে উপলক্ষে এলাহি আয়োজন চলছে। কিন্তু এই সময় বাড়ছে টেনশন, স্ট্রেস, উত্তেজনা। টেনশন, স্ট্রেসের কথা মাথায় রেখে কয়েকটি খাবার ডায়েট চার্টের বাইরে রাখার পরামর্শ দেন ডায়েটিশিয়ান এবং মনোবিদরা। এক নজরে দেখে নিন কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত –

ড্রাই ফ্রুট : ড্রাই ফ্রুট অত্যন্ত স্বাস্থ্যকর। কিন্তু এর মধ্যে ফ্রুক্টোজ ও গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। তাই বিয়ের ক’দিন আগে থেকে ড্রাই ফ্রুট এড়িয়ে চলুন। কারণ এতে ওজন বাড়তে পারে।

কফি : স্ট্রেস কাটাতে অনেকেরই ভরসা কফি। তবে এ সময় একেবারেই কফি নয়। এ সময় ঘুমের খুব প্রয়োজন। কফি খেলে ঘুমের ব্যাঘাত ঘটে চেহারায় ক্লান্তির ছাপ পড়তে পারে। অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে।

চুইংগাম : এখনকার বিয়েতে তো সেলফি মাস্ট। তাই ভাল সেলফির জন্য অনেকেই চুইংগাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু যত চুইংগাম খাবেন, তত শরীরে হাওয়া ঢুকে পেট ফাঁপবে। তাই বিয়ের এক সপ্তাহ আগে থেকে চুইংগাম খাওয়া বন্ধ করুন।

অ্যালকোহল : মদ্যপানের জেরে হজমের গণ্ডগোলও হতে পারে। হ্যাঙ্গওভার থেকে মুড অফ হতে পারে, যা শুধু এই সময়ের জন্যই নয়, কখনই মোটেও ভাল ব্যাপার না। কারণ এতে স্ট্রেস বাড়বে।

কার্বনেটেড ড্রিঙ্ক : সফট ড্রিঙ্কের মধ্য চিনির পরিমাণ বেশি। এতে ওজনও বাড়ে, স্বাস্থ্যেরও ক্ষতি হয়। তাই এটি দূরে রাখুন।

জাঙ্ক ফুড : এ সময় স্ট্রেস বেশি। পিত্জা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ মুড ভাল করবে ঠিকই, কিন্তু হজমের সমস্যা বাড়াবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার