,

নায়করাজের চার যুগ নিয়ে মৌসুমী

2_151026দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক তার অভিনয় জীবনের চার যুগ অতিক্রম করছেন। নায়করাজের বিশেষ অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চ্যানেল আই পরিবার দর্শকের সামনে ভিন্নরূপে তাকে হাজির করছে। আবদুর রহমানের পরিকল্পনা, গ্রন্থনা এবং পরিচালনায় ‘নায়করাজের চার যুগ’ শিরোনামের অনুষ্ঠানের মাধ্যমে চার যুগের কথা স্মৃতিচারণ করবেন নায়করাজ রাজ্জাক। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা মৌসুমী। মৌসুমীর সঙ্গে আলাপচারিতায় চলচ্চিত্রে আসার আগের জীবনের গল্প, চলচ্চিত্রে নায়ক হয়ে ওঠার গল্প, তার জীবনে সহকর্মী এবং সাংবাদিকদের ভূমিকাসহ আরও নানা বিষয়ে নায়করাজ কথা বলেছেন। বিশেষ এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ প্রসঙ্গে নায়করাজ রাজ্জাক বলেন, ‘এমন চমৎকার একটি অনুষ্ঠান নির্মাণের জন্য চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, নির্দেশক আবদুর রহমান, উপস্থাপিকা মৌসুমীসহ চ্যানেলআই পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। দীর্ঘদিন পর এতসব বিষয় নিয়ে কোনো অনুষ্ঠানে আমি ব্যক্তি জীবনের না বলা অনেক কথা বলেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ মৌসুমী বলেন, ‘যদি আরও আগে আমার জন্ম হতো তবে হয়তো নায়করাজের নায়িকা হওয়ার সুযোগ পেতাম। কিন্তু দুর্ভাগ্য যে অনেক পরে জন্মেছি। কিন্তু তারপরও আমি আশা ছাড়িনি, হয়তো কোনো এক চলচ্চিত্রে আমি তার নায়িকা হয়ে অভিনয় করব। চ্যানেল আই পরিবারের প্রতি কৃতজ্ঞ এমন মহান একজন মানুষের মুখোমুখি হয়ে সঞ্চালনার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য। আমি সত্যিই অভিভূত।’ ‘নায়করাজের চার যুগ’ অনুষ্ঠানটি খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ