খাবারের ওপর নির্ভর করে শিশুর মস্তিষ্কের বিকাশ

news-image

গবেষণা বলছে, শিশুরা কি খাবার খায় তার ওপর তাদের মস্তিষ্কের বিকাশ নির্ভরশীল। সম্প্রতি আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস থেকে প্রকাশিত ‘জার্নাল পেডিয়াট্রিকসের’ এক প্রতিবেদনে বলা হয়, শিশুর জন্মের এক হাজার দিনের মধ্যে তারা যেসব খাবার খায় তার ওপর মস্তিষ্কের বিকাশ নির্ভর করে।

গবেষকরা বলছেন, প্রোটিন, জিঙ্ক, আয়রন, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ ফ্যাটি অ্যাসিড শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়ক। খাবারে এসব উপাদান না থাকলে শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যহত হয়।

শিশুর জন্মের পর মায়ের দুধই তার প্রধান খাবার। ছয় মাস পর তাকে শক্ত খাবার খাওয়াতে হয়। কোনও কোনও ক্ষেত্রে এর কিছু আগেও শক্ত খাবার দেওয়া যেতে পারে। তবে তা অবশ্যই চার মাস বয়স হওয়ার আগে নয়।

শক্ত খাবার খাওয়া শুরু করলে শিশুকে পুষ্টি, ভিটামিন ও খনিজযুক্ত খাবার যেমন, মাংস, ফল ও শাকসবজি খাওয়াতে হবে।

গবেষকরা বলছেন, এক থেকে দুই বছরের মধ্যে শিশুদের মস্তিষ্কের দ্রুত বিকাশ ঘটে। এ কারণে এই সময় অবশ্যই তাদের পুষ্টিকর খা্বার খাওয়াতে হবে। তারা আরও বলছেন, শিশুর জন্মের এক হাজার দিনের মধ্যে যদি তাদের মাংস, ফলমূল এবং শাকসবজি পরিমান মতো না খাওয়ানো হয়; তাহলে তাদের পুষ্টির ঘাটতি পূরণ হয় না।তাই শিশুদের মস্তিষ্কের বিকাশে পুষ্টিকর খাবার নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে হবে। সূত্র: হেলথ

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার