রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট ৩৬ জন বিদেশি শিক্ষার্থী আবেদন করেছে। এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আবেদনকৃত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে কূটনৈতিক জটিলতা নিরসন, সহজতর ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি হ্রাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করায় বিদেশি শিক্ষার্থীরা রাবিতে পড়তে আগ্রহী হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্র
জানায়, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য নেপাল, সোমালিয়া ও জর্ডানের মোট ৩৬ জন বিদেশি শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে স্নাতক পর্যায়ে আবেদনকারী ২০ জন ও স্নাতকোত্তর পর্যায়ে আবেদনকারী ১৬ জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন যাচাই-বাছাই শেষে মোট ৩১ জনকে
প্রাথমিক মনোনয়ন দিয়েছে।

এর আগে, গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আবেদন করেছিল মোট ৩৪ জন বিদেশি শিক্ষার্থী। যাচাই-বাছাই শেষে মোট ২৯ জনকে ভর্তির জন্য মনোনিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
জানা যায়, বিভাগগুলোতে একাডেমিক জটিলতার কারণে গত শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ বছর ভর্তি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা