শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ২০ দলীয় জোটের হরতাল শিথিল

DSC01233আমাগী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিএনপি ও ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ জনসভাকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ডে ব্যস্ত থাকায় জনসভাকে প্রাধান্য দিয়ে জোটের নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হয়ে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া জেলায় হরতাল শিথিল করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। জেলা বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভায় সালাহ উদ্দিন আহম্মেদ তার বক্তব্যে বর্তমান সরকার ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলন্ঠিত ও গণতন্ত্র মৃত প্রায় মৌলিক ও মানবাধিকার নির্বাসিত। গুম, খুন, হামলা, মামলার প্রতিবাদে বিচার বিভাগের স্বাধীনতা হরন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনসভা সফল করার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম দিদারের ২টি মামলায় জামিনের পর শোন এ্যারেষ্ট এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আবুল হাসানাত আমিনী, আমিরুল ইসলাম আলিম, জহিরুল হক খোকন, জিল্লুর রহমান, সফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এডঃ গোলাম সারওয়া খোকন, রফিকুল হক, মাওঃ এমদাদ উল্লাহ, আজিজুর রহমান লিটন, হাফেজ মাওলানা ইদ্রিস, এডঃ আনিছুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, এ. বি. এম. মোমিনুল হক, মোঃ আজিম, মোঃ আলী আজম, আবু শামীম মোঃ আরিফ, বাহার চৌধুরী, ইসমত আরা, মনির হোসেন, মোঃ শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান