,

ছেলের কবর জিয়ারতে কাঁদলেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার বাদ আসর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চেয়ারে বসে প্রায় আধাঘণ্টা আস্তে আস্তে কোরআন শরিফ পড়েন। কবর জিয়ারত শেষে ছেলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন। কেঁদে ফেলেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে থাকা পরিবারের সদস্য ও দলের নেতাদেরও কাঁদতে দেখা যায়।

খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন কোকোর বড় খালা, এক মামা, দুই মামি প্রমুখ।

দলের নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, গাজী মাজহারুল আনোয়ার, হেলাল খান, নুরে আরা সাফা, আফরোজা আব্বাস, কাজী আবুল বাশার, মুন্সি বজলুল বাসিত আঞ্জু, আহসানউল্লাহ হাসান, শফিউল বারী বাবু, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, এসএম জাহাঙ্গীর, মামুন হাসান, রাজীব আহসান প্রমুখ।

কোকোর রুহের মাগফিরাত কামনা করে সকাল থেকেই কবরের পাশে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে ফাতেহা পাঠ, কোরআনখানি এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সময়ে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে সকালে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বনানী কবরস্থানে তার কবর জিয়ারত করেন।

এছাড়া যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দলসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারাও কোকোর কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১