সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রলীগের হামলা: ২৯ জানুয়ারি সারা দেশে ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলোর সমর্থনে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে গড়ে ওঠা আন্দোলনে হামলার প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি সারা দেশে ছাত্র ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট।

এছাড়াও আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সংহতি সভা ও ২৮ জানুয়ারি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বিক্ষোভের ডাক দিয়েছেবাম ছাত্র সংগঠনের জোটটি।

বুধবার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি ইমরান হাবিব রুমন এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের আরেক অংশের সভাপতি নাঈমা খালেদ মনিকা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন ও ছাত্রফ্রন্টের একাংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।

সংবাদ সম্মেলনে উপাচার্য কার্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে দুই দফা হামলার ঘটনায় দায়ী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ের খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রক্টর কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় ভাঙচুরের অভিযোগে করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হয় ।

মঙ্গলবার দুপুর থেকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন।

একপর্যায়ে উপাচার্যকে উদ্ধার করতে এগিয়ে আসে ছাত্রলীগ। তারা কয়েক দফা হামলা চালিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেন।

হামলায় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, আন্দোলনকারীদের মুখপাত্র মাসুদ আল মাহাদী, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রগতি বর্মণ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা