,

তুলনাহীন ডাবের পানি

news-image

স্বাস্থ্য ডেস্ক : ডাবের পানি অতুলনীয় পানীয়। জটিল রোগ নিরাময় ও প্রতিরোধে ডাবের পানির রয়েছে অনন্য ভূমিকা। যদিও ডায়ালাইসিস-এর রোগীদের ডাক্তারের পরামর্শ ছাড়া ডাবের পানি পান করা উচিত নয়, তবুও এতে বিশ্বয়কর অনেক নিয়ামক বিদ্যমান রয়েছে।

ডাবের পানির নানা উপকারিতার বিষয়গুলো আপনার জন্য তুলে ধরা হলো–

পানির ভারসাম্য রক্ষায় :
শরীরে পানির ভারসাম্য বজায় রাখে ডাবের পানি। ডাবের পানিতে পানির পরিমাণ রয়েছে ৯৪ ভাগ, যা ডি-হাইড্রেশন জনিত সমস্যা থেকে মুক্তি দেবে আপনাকে, সন্দেহ নেই।

স্বাস্থ্যকর উপাদান সমৃদ্ধ :
ডাবের পানিতে রয়েছে বিপুল পরিমাণে অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া ভিটামিন-সি ও ভিটামিন-বি কমপ্লেক্স, আয়রন, জিংক, পটাশিয়ামসমৃদ্ধ ডাবের পানি রোগ প্রতিরোধে দারুন ভূমিকা রাখে।

ডায়রিয়া-কলেরা দূরীকরনে :
ডাবের পানি ডায়রিয়া ও কলেরা দূর করতে পারে। ডায়রিয়া-কলেরা কিংবা বমির কারণে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। তাই পানির এই ঘাটতি পূরণ করতে ডাক্তাররা ডাবের পানি পানের পরামর্শ দেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে :
নিয়মিত যারা ডাবের পানি পান করেন তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কম থাকে। এর ফলে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

কিডনি সুরক্ষায় :
নিয়মিত ডাবের পানি পানে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে না, কিডনি থাকে সুরক্ষিত।

ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণে :
আপনি কি ব্লাডপ্রেসারে ভুগছেন? তবে ডাবের পানিতে আস্থা রাখুন। কারন, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে আনে।

ত্বকের যত্নে :
ত্বকের যত্নে ডাবের পানি অতুলনীয়। ডাবের পানি দিয়ে মুখ ধুলে ত্বকের তৈলাক্ত ভাব, ব্রন-অ্যাকনি, রোদে পোড়া দাগ দূর হয়ে যায়। ডাবের পানি পানের পাশাপাশি মাথায় ম্যাসাজ করলে নতুন চুল উঠার সম্ভাবনা বাড়ে, চুল থাকে ঝলমলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে