,

যেসব খাবার কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই দেবে

news-image

স্বাস্থ্য ডেস্ক : আবাল-বৃদ্ধ-বণিতা কমবেশি সকলেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আক্রান্ত হন। তবে, ভয় পাওয়ার কিছু নেই। মারাত্মক কোনো রোগ নয় এই কোষ্ঠকাঠিন্য, যদি এর চিকিৎসা খুব দ্রুত করা সম্ভব হয়। আর দ্রুত প্রতিকার না করলে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সাবধানতা অবলম্বন করা জরুরী।

কিছু খাবার আছে যেগুলো খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে, সন্দেহ নেই, ওষুধের প্রয়োজন পড়বে না।

আসুন, জেনে নেই, কোষ্ঠকাঠিন্য দূর করার খাবার সম্পর্কে। প্রতিদিনের খাদ্যতালিকায় এই খাবারগুলো রাখুন, সুস্থ থাকুন।

কলা :
কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন সহায়ক কলা। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও পটাশিয়াম যা বৃহদান্ত্র ও ক্ষুদ্রান্ত্রের কর্মক্ষমতা বাড়ায়।

গাজর :
গাজর একটি পরিচিত সবজি যা হাতের কাছেই পাওয়া যায়। অনেকের প্রিয় এই সবজিটি প্রাকৃতিক ডায়াটেরি ফাইবারের বেশ ভালো উৎস। মাত্র আধা ইঞ্চির ৭ খণ্ড গাজরে রয়েছে প্রায় ১.২ গ্রাম ফাইবার। প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাসে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মিলবে।

কলমি শাক :
কলমি শাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কলমি শাকের পাতা ও কাণ্ডে পর্যাপ্ত পরিমাণে আঁশ থাকে। আঁশ খাদ্য হজম, পরিপাক ও বিপাক ক্রিয়ায় সহায়তা করে। কলমি শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, শরীর সুস্থ থাকে।

শসা :
শসার ডায়াটেরি ফাইবার শসাকে করে তোলে কোষ্ঠকাঠিন্য সমস্যার মহা-ঔষধ। কারণ, শসার বেশির ভাগ অংশই পানি দিয়ে তৈরি। তাই নিয়মিত শসা খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্য।

পেয়ারা :
কোষ্ঠকাঠিন্য দূর করতে ও ওজন কমাতে পেয়ারার জুরি নেই। তাই যারা পেটের সমস্যায় ভুগছেন তারা পেয়েরা খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে