,

লেবুর খোসা হাড় সুরক্ষায় সহায়তা করে

news-image

লেবুর পুষ্টিগুণের কথা সবারই জানা কিন্তু লেবুর খোসার যে গুণাগুণ আছে তা হয়তো অনেকেরই জানা নেই। গবেষকরা বলছেন, লেবুর খোসা লেবুর চাইতে বেশি উপকারী।

লেবুর খোসা হাড় মজবুত করে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন সি আছে যা হাড়ের সুরক্ষায় কাজ করে। লেবুর খোসা হাড় সম্পর্কিত নানা রোগ যেমন-আর্থাইটিস, রিমেটিক প্রতিরোধে সাহায্য করে।

লেবুর খোসায় উচ্চ পরিমানে সাইট্রাস বায়ো ফ্লানয়েড আছে যা শরীরের নানা ধরনের চাপ কমাতে সাহায্য করে।

শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে লেবুর খোসা। এতে থাকা নিউট্রিয়েন্টস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ ছাড়াও লেবুর খোসার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে,যা শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

অনেকে লেবুর খোসা ওঠিয়ে এমনিতেই খেয়ে ফেলেন। এছাড়া লেবুর খোসা সংরক্ষনের উপায়ও রয়েছে। প্রথমে একটি লেবুকে ধুয়ে ফ্রিজে রেখে দিন। পুরো ঠান্ডা হয়ে জমে গেলে একটি গ্রেটার দিয়ে লেবুর খোসাসহ গ্রেট করুন। রান্না করা গরম গরম সুপ,মাছের তরকারি বা নুডলসের উপরে ছড়িয়ে দিন লেবুর কুচি। পানির মধ্যেও লেবুর কুচি ছড়িয়ে খেতে পারেন। এটি যেমন স্বাস্থ্যকর তেমনি খাবারের স্বাদও বাড়ায় । লেবুর খোসা ওজন কমাতে সাহায্য করে। ত্বকের নানা ধরনের রোগ সারায়। রক্ত সরবরাহ ঠিক রাখে, যেকোন ধরনের ইনফেকশন কমাতে সাহায্য করে, স্ট্রোকের ঝুঁকি কমায়।

লেবুর খোসায় লেবুর রসের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি ভিটামিন থাকে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত এটি খেলে শরীরে যেকোন ধরনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। লেবুর রসের মধ্যে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এ ছাড়া নিয়মিত লেবুর খোসা খেলে ক্যানসার হওয়ার ঝুঁকিও কমে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে