,

বান্দরবানে চার তামাকচাষি অপহরণ

news-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অস্ত্রের মুখে চার তামাকচাষিকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহরণ হওয়া ব্যক্তিদের উদ্ধারে আশপাশের পাহাড়ি এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার ভোররাতে উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকা এ অপহরণের ঘটনা ঘটে।

অপহরণ হওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহিম, আবু সৈয়দ, আবদুল আজিজ, শাহ আলম। তাদের সবার বাড়ি উপজেলার গর্জনিয়া এলাকায়। তারা তামাক চাষ করতে লেদুখালে এসেছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে চার তামাকচাষিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বলেন, তামাকচাষি চারজনকে ঘর থেকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এদের বাড়ি গর্জনিয়া এলাকায়। ওরা তামাক চাষ করতে লেদুখালে এসেছিল।’

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর জানান, তামাকচাষি চারজনকে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে