,

লেবুর খোসারও রয়েছে দারুণ গুণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : লেবুর গুণাবলী সকলেরই জানা। শীত হোক বা গ্রীষ্ম, লেবু রান্নাঘরে সব সময়েই থাকে। কিন্তু জানেন কি লেবুর খোসারও রয়েছে দারুণ গুণ। তাই এখন থেকে লেবুর খোসা ফেলে না দিয়ে রেখে দিন যত্ন করে।

জানা গেছে, লেবুর খোসার মধ্যে রয়েছে নিউট্রিয়েন্টস, যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী।এ ছাড়াও লেবুর খোসার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। চিকিৎসকদের দাবি, লেবুর থেকেও লেবুর খোসায় রয়েছে বেশি উপকারিতা।

লেবুর খোসা ব্যবহার করতে হলে প্রথমে একটি লেবুকে ধুয়ে ফ্রিজে রেখে দিন। এরপর একটি গ্রেটার দিয়ে লেবুর খোসাসহ গ্রেট করুন। রান্না করা গরম গরম সুপ, মাছের ঝোল বা নুডলসের উপরে ছড়িয়ে দিন লেবুর কুচি। যেমন স্বাস্থ্যকর, তেমনই খাবারে স্বাদও বাড়ায় এই লেবুর কুচি।

চিকিৎসকরা জানান, লেবুর খোসায় লেবুর রসের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি ভিটামিন থাকে। নিয়মিত খেলে শরীরে কোনও রকমের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। লেবুর রসের মধ্যে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। এ ছাড়াও নিয়মিত লেবুর খোসা খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে