,

নিরপেক্ষ নির্বাচন হলে আ. লীগের ভরাডুবি হবে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হলে এবং সব মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শনিবার ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সে কথা তারা (সরকার) শুনছেও না, সে কথায় তারা যেতেও চান না।

তিনি বলেন, আওয়ামী লীগ জানে, নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু অবাধ হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তাদের ভরাডুবি হবে। তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না।

এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সহায়ক সরকারের রূপরেখা যথাসময়ে জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব।

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের জবাবে তিনি এ কথা জানিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই বিএনপি সহায়ক সরকারের কথা বলে আসছে। উপযুক্ত এবং যথাসময়ে এই সরকারের রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস্‌ এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্বাচনের যে অবস্থান সেটা অত্যন্ত পরিষ্কার। একটা সমান্তরাল ক্ষেত্র চাই, নিরপেক্ষ সরকার চাই। যেখানে সকলে অংশ নিতে একটা উপযুক্ত পরিবেশ পায়।

বিএনপি মহাসচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মত ঘটনা দেশে আর ঘটতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার নির্বাচন প্রতিহত করা হবে।

এদিকে এক বিবৃতিতে চাঁদপুর জেলাধীন মতলব (উত্তর) থানার অন্তর্গত ছেঙ্গারচর পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহমেদকে গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।

বিবৃতিতে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদেরকে অব্যাহত গতিতে গ্রেফতার ও হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে নিক্ষেপের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রুপান্তরিত করেছে সরকার। বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে।

আরেক বিবৃতিতে চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী রাজীব আহমেদকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১