৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল

news-image

আট ব্যাংকের অফিসার পদে নিয়োগের জন্য গত ১২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত সমন্বিত পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ব্যাংকার্স সিলেকশন কমিটির জরুরি বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আজকের মিটিংয়ে ওই পরীক্ষা (১২ জানুয়ারি) বাতিলের সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা কবে হবে তা পরে জানিয়ে দেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে আসন বিড়ম্বনার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ আহমেদ জামালের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাতে সোনালী, জনতা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। বাংলাদেশ ব্যাংকের একজন জিএম থাকবেন সদস্য সচিব হিসেবে। দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসারের মোট ৭ হাজার ৩৭২টি শূন্য পদে নিয়োগের এ পরীক্ষায় আবেদন করেছিল পৌনে ১১ লাখ চাকরিপ্রত্যাশী। সমন্বিত এই নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে।

অব্যবস্থাপনার বিষয়ে তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, তদন্ত প্রতিবেদন ও ব্যাখ্যা পাওয়ার পর পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত শুক্রবার রাজধানীর ৬১টি কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হলেও আসন স্বল্পতার কারণে গ-গোলে মিরপুরের দুটি কেন্দ্রের সাড়ে পাঁচ হাজারের বেশি চাকরিপ্রার্থী সেদিন পরীক্ষা দিতে পারেননি। অন্যান্য কেন্দ্রেও প্রশ্নপত্র দেরিতে পৌঁছানোসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার