রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের প্রার্থীর নাম রাতে জানা যাবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘণ্টা। আজ মঙ্গলবার সন্ধ্যায় দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হবে দলীয় প্রার্থী।

এর আগে গতকাল সোমবার বাদ্যযন্ত্রের তালে আর কর্মী-সমর্থকদের নিয়ে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় মনোনয়পত্র জমা দেন মেয়র নির্বাচনে দলের টিকেট প্রত্যাশী ১৮ প্রার্থী।

ব্যবসায়ী নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক সেনা কর্মকর্তাসহ মোট ১৮ প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন। এঁদের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করতে আজ সন্ধ্যা ৭টায় বসবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভাই নির্ধারণ করবে কে হচ্ছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী।

যে ১৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন-ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠক রাসেল আশেকী, ব্যবসায়ী আদম তমিজি হক, মো. ফরহাদ হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, ব্যবসায়ী নেতা মো. হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. জুবায়ের আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ হোসেন মেহেদী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবুল বাশার, আবেদ মনসুর, শামীম হাসান ও মেজর (অব.) ইয়াদ আল ফকির।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হওয়ায় গত ৯ জানুয়ারি এ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি এ সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা