,

যেসব খাবার খালি পেটে খাবেন না

news-image

স্বাস্থ্য ডেস্ক : খাবার শুধু খেলেই হয় না। সঠিক স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট সময়ের বিষয়টি আমলে রাখা জরুরী। আর এটাই হলো স্বাস্থ্য-বিশেষজ্ঞদের অভিমত। এই নিয়ম মেনে খালি পেটে সবধরনের খাবার গ্রহণ স্বাস্থ্য-হিতকর নয়। বাংলায় প্রচলিত একটি প্রবাদ-‘খালি পেটে জল, ভরা পেটে ফল।’ গুরুজনদের একথাটি আসলেই ফেলনা নয়। এ বিষয়ে কিছু নিয়ম মেনে চললে আপনি সুস্থ্য থাকবেন আমৃত্যু, সন্দেহ নেই।

চা-কফি :
খালি পেটে কখনও চা বা কফি পান করবেন না। চা-কফি খালি পেটে পান করলে আপনার গ্যাষ্ট্রিক ও ‘অ্যাসিডিটি’ সমস্যা বৃদ্ধি পেতে পারে।

কলা :
কলার আরেক নাম-‘সুপার ফুড’। খুব সহজেই সুস্বাদু এই ফল হজম হয়। তবে, কলা খালি পেটে খেলে এতে বিদ্যমান পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তের ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের সঙ্গে অসামঞ্জস্যতা সৃষ্টি করে।

দই :
খালি পেটে দই বা দুধ জমিয়ে তৈরিকৃত কোনোধরনের খাবার খাবেন না। খালি পেটে এসব খাবার খেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এর ফলে, অ্যাসিডিটি সমস্যা বৃদ্ধি পেতে পারে।

টমেটো :
টমেটো খালি পেটে খাবেন না। কারন, এতে বিদ্যমান ‘ট্যানিক অ্যাসিড’ গ্যাস্ট্রিকের কারণ হতে পারে।

অ্যাসিডিক ফল :
লেবু ও কমলার মতো অ্যাসিডিক ফলগুলো খালি পেটে খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন।

কাঁচা সবজি :
শসা বা এ জাতীয় সবুজ ও কাঁচা সবজি খালি পেটে খেতে যাবেন না। এগুলোতে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা পেট ব্যথা কিংবা বুক জ্বালার কারণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে