সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় জানালেন প্রধানমন্ত্রী : ভোলায় দেড় ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান

news-image

ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

এটি দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। এতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে আশা করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেশের এ গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিশাল এই গ্যাসক্ষেত্রে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এভাবে গ্যাস অনুসন্ধান অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশে আরও ক্ষেত্র পাওয়া যাবে।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে ভোলা নর্থ-১ নামে গ্যাস অনুসন্ধান কূপের খননকাজ শুরু করে বাপেক্স। এতে সহযোগিতা করছে রাশিয়ার গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ও মার্কিন কোম্পানি হ্যালিবারটন। এর আগে ভোলার শাহবাজপুরে একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এতে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

এর আগে ভোলার শাহবাজপুরে একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা