সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতকালে চুলের যত্নে করনীয়..

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে ত্বক অনেকটাই শুষ্ক হয়ে যায়। আর শীত যদি হয় তীব্র তবে তো কথাই নেই। তাই, এসময় ত্বকের যত্নে খেয়াল রাখি কম-বেশী সকলেই। শীতকালে ত্বকের যত্ন নিলেও চুলের যত্নে সাধারনত অবহেলা করে থাকি আমরা। এর ফলে, চুলে খুশকী পড়া সহ আরো জটিল সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, শীতকালে চুলের যত্নে অবহেলার কারনে ফাংগাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ সমস্যা থেকে উত্তরণে করনীয় কিছু বিষয় নীচে তুলে ধরা হলো।

নারকেল তেল-শ্যাম্পু ব্যবহার :
মাথায় ভালভাবে নারকেল তেল মাখুন। তার পরে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সালফেট নেই এমন শ্যাম্পু ব্যবহার করুন। স্ক্যাল্পে বেশি জোরে শ্যাম্পু দিয়ে ঘষবেন না। এতে স্ক্যাল্প আরও শুষ্ক হয়ে যায়।

খাবার মেনু :
খাবার মেনু গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওমেগা-থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার খান। আখরোট ও বাদামে প্রচুর ওমেগা-থ্রি ফ্যাটি এসিড রয়েছে। এছাড়াও ডিম, তেলযুক্ত মাছ, মাংস, চিজ, ফল ইত্যাদি প্রোটিন-যুক্ত খাবার খান। দুধ বা দুগ্ধজাত খাবার খেলে চুলের ঔজ্জ্বল্য বাড়ে। তাই খাবার মেনুতে যেন অবশ্যই এই ধরনের খাবার থাকে।

চুলে রং করাকে না বলুন :
শীতের সময়ে একেবারেই চুলে রং করা বা স্ট্রেট বা স্মুদিং করবেন না। এর ফলে, খুশকি ও চুল পড়ার সমস্যাতে ভুগতে পারেন আপনি।

পর্যাপ্ত পানি পান :
দেহে ঠিকভাবে রক্ত সঞ্চালন হওয়া খুব প্রয়োজন। আর তার জন্য অবশ্যই বেশি করে পানি পান করা দরকার। শীতকালে হাইড্রেটেড থাকলে স্ক্যাল্পেও আর্দ্রতা বজায় থাকবে।

কেমিক্যাল ট্রিটমেন্টকে না বলুন :
চুলেরসমস্যা এড়াতে অনেকেই বিউটি পার্লার থেকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকেন।এ ধরনের কেমিক্যাল ব্যবহার করতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। কেমিক্যাল ট্রিটমেন্টে চুলের সাময়িক সৌন্দর্য বাড়লেও, তা স্থায়ী হয় না।

এই শীতে এই নিয়মগুলো মেনে চললে আপনার চুলতো ভালো থাকবেই, ভালো থাকবেন আপনিও, সন্দেহ নেই।তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা