,

মালয়েশিয়ায় আরও ১২১ বাংলাদেশি গ্রেফতার

news-image

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় পৃথক অভিযানে আরও ১২১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের সেকশন ২৮ শাহ আলম এলাকা থেকে ৫১ জন এবং সুবাং জায়া থেকে ১২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আবদুল রউফ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিভিন্ন সময় বাংলাদেশিদের মালয়েশিয়ায় অবৈধভাবে নিয়ে এসেছেন। তিনি এখানে (মালেশিয়ায়) ‘আবাং বাংলা’ নামেও পরিচিত।

২০১৩ সালে ইটভাটায় কাজ করতে মালয়েশিয়ায় যান রউফ। তার বিরুদ্ধে মানবপাচারবিরোধী আইনে এবং অন্যদের বিরুদ্ধে অভিবাসন আইনে মামলা হবে বলেও জানান তিনি।

দাতুক সেরি মুস্তাফা জানান, এই চক্রের ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে ৪৮টি পাসপোর্ট এবং ১৩ হাজার রিঙ্গিত উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পাচারকারীরা বাংলাদেশিদের প্রথমে বিমানে করে ঢাকা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিয়ে আসেন। পরে সেখান থেকে তাদের মালাক্কা প্রণালীর এক জায়গায় এনে রাখা হয়। সুযোগ ও সময় মতো তাদের সেখান থেকে মালয়েশিয়ায় আনা হতো। এ জন্য প্রত্যেক বাংলাদেশির কাছ থেকে ১৫-২০ হাজার রিঙ্গিত (৩ লাখ ১৪ হাজার টাকা থেকে ৪ লাখ ১৮ হাজার টাকা) নেয়া হতো।

কেউ টাকা দিতে না পারলে তাকে সেখানেই রেখে দেয়া হতো। টাকা বুঝে পাওয়ার পরই তাদের মালয়েশিয়ার নিয়োগকারীদের হাতে তুলে দেয়া হতো বলে জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ও অবৈধ সেক্টরে কাজ করার দায়ে সুবং জয়াতে আলাদা এক অভিযানে ১২১ বাংলাদেশি, ৬০ ভারতীয় ও দুই পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মুস্তাফা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে