,

টেকনাফে ২১ কোটি টাকার ইয়াবা জব্দ

news-image

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২১ কোটি টাকা মূল্যের চার লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ডের পূর্ব জোনের একটি টহলদল সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে এসব ইয়াবা জব্দ করে।

অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের পূর্ব জোনের স্টেশান কমান্ডার লে. কমান্ডার জাফর ঈমাম সজিব।

জব্দকৃত ইয়াবাগুলোর মূল্য প্রায় ২১ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের উত্তর পার্শ্বের ডাউনে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সন্দেহজনক নৌকাকে তল্লাশির উদ্দেশে থামার নির্দেশ দিলে নৌকাটি না থেমে সমুদ্রের কিনারায় চরে তুলে দিয়ে লোকজন পালিয়ে যায়।

পরবর্তীতে নৌকায় তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো চার লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে