রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের

news-image

গাজীপুর প্রতিনিধি : মাওলানা সাদ কান্ধলভির অনুপস্থিতিতে বাংলাদেশের মাওলানা জোবায়ের এবার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে একজন মুরুব্বি জানিয়েছেন।

আরেক বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন আখেরি মোনাজাতের আগে হেদায়তি বয়ান করবেন বলে জানিয়েছেন তিনি।

তাবলিগ জামাতের একাংশের বিক্ষোভের মুখে বাংলাদেশে এসেও ইজতেমায় অংশ নিতে পারেননি ভারতের মাওলানা সাদ, যিনি উর্দুতে আখেরি মোনাজাতের পাশাপাশি হেদায়েতি বয়ান করতেন। ভারতের মাওলানা জোবায়রুল হাসান মারা যাওয়ার পর বিশ্ব ইজতেমার হাল ধরেছিলেন তিনি।

শুক্রবার তার অনুপস্থিতিতে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে।

ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের মাওলানা হাফেজ জোবায়ের।

শুক্রবার রাতে তাবলিগ জামাতের মুরুব্বিদের নিয়ে এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। চারদিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, ২১জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে প্রায় ১০০বছর আগে মাওলানা ইলিয়াছ শাহ (রহ.) দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে তাবলিগের কাজ শুরু করেন। মাওলানা ইলিয়াছের দৌহিত্র হলেন মাওলানা সাদ কান্ধলভি।

২০১৫ সাল থেকে মাওলানা সাদ আখেরি মোনাজাত পরিচালানা করে আসছেন। তার আগে তিনি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুধু তাবলিগের বয়ান দিতেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা