,

এমপিওভুক্তির বিষয়ে সুসংবাদ শিগগিরই : শিক্ষামন্ত্রী 

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে তিনি শিগগির সুসংবাদ নিয়ে আসতে পারবেন। তবে কৌশলগত কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী এই কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এমপিওভুক্তির বিষয়টি নির্ভর করে অর্থের ওপর। অর্থ মন্ত্রণালয় না চাইলে এটি করা যায় না। আর একবার এমপিওভুক্ত করা হলে টাকা সংস্থানের উৎস স্থায়ী করতে হয়। এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব চেষ্টা করে যাচ্ছে।

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, তিনি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। অর্থমন্ত্রী এমপিওভুক্তির বিষয়ে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। এমপিওভুক্তির বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে