পুরুষের চেয়ে নারীর আয়ু বেশি যে কারণে

news-image

লাইফস্টাইল ডেস্ক : পুরুষের চেয়ে নারীরা বেশি শক্তিশালী। এটি জৈবিকভাবেই প্রাপ্ত। এ কারণে বিপরীত লিঙ্গের সঙ্গীদের চেয়ে বেশি দিন বাঁচেন তারা।

এক গবেষণায় দেখা গেছে, শুধু স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়াতেই পুরুষের চেয়ে বেশি দিন বাঁচেন না নারীরা। অধিকন্তু মহামারী, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগময় পরিবেশেও পুরুষের চেয়ে বেশি দিন বাঁচেন তারা। অর্থাৎ পুরুষের চেয়ে নারীরা গড়ে ছয় মাস থেকে চার বছর বেশি বাঁচেন।

সম্প্রতি গবেষকরা নারীদের আয়ু বেশি হওয়ার নেপথ্যে কতগুলো কারণ উল্লেখ করেছেন। তাদের যুক্তি- প্রতিকূল পরিবেশে কীভাবে সারভাইভ (বাঁচতে) করতে হয় তা শৈশবেই আয়ত্ত করে ফেলেন মেয়েরা। জিন বা হরমোনজনিত কারণেও দীর্ঘায়ু লাভ করেন তারা। তাদের শরীরে প্রবাহিত হয় এস্ট্রোজেন নামক হরমোন। এটি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অতিরিক্ত জীবনীশক্তি দান করে।

গবেষণায় বিবেচনা করা হয় ২৫০ বছরের মৃত্যুহার। গবেষক দলের প্রধান ও যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ভার্জিনিয়া জারুলি বলেন, দুই লিঙ্গের আয়ুর পার্থক্য নির্ণয়ে আমাদের গবেষণাটি অনন্য।

গবেষণা প্রবন্ধটি প্রসিডিং অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার