ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা ৩৫০’র তালিকায়

news-image

এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যর লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর এ র‍্যাঙ্কিং করেছে। আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে আনুষ্ঠানিকভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টাইমস হায়ার এডুকেশন’-এর পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়। এতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সম্মেলনে উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।

লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৫০’র তালিকায় স্থান পেয়েছে। ফাইল ছবি

টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং তালিকা রয়েছে। এর মধ্যে শুধু ২০১৬ ও ২০১৮-এর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পাওয়া গেছে। ২০১৬ সালে সেরা ৬০১ থেকে ৮০০’র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল। ওই সময়ে এশিয়ার মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৯১ থেকে ২০০-এর মধ্যে। র‍্যাঙ্কিংয়ে এ বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১ হাজারের পরে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সাইটেশন, আন্তর্জাতিক রূপ এবং ইন্ডাস্ট্রি ইনকামের ওপর ভিত্তি করে ব্যাঙ্কিংটি করা হয়। এই পাঁচটি ধাপে কর্তৃপক্ষ ১৩টি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোকে মাপে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার