বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ার কিশোরীদের রহস্যজনক অসুস্থতা

cbc4e1dc1e584c8ecd38b7187a29ba97-Colombiaকলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি ছোট শহরের প্রায় দুই শতাধিক কিশোরী রহস্যজনক কারণে অসুস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে চিকিৎসকেরা কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

গণমাধ্যমের খবরে জানানো হয়, আক্রান্ত কিশোরীদের বয়স ৯ থেকে ১৬ বছরের মধ্যে। তারা হঠাৎ বিতৃষ্ণা, হাতে অসাড়তা, মাথাঘোরা ও অবসাদ অনুভব করছে।

কিশোরীদের মধ্যে রোগটি গণহারে ছড়িয়ে পড়ায় অভিভাবক ও কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় অধিবাসীরা তদন্তের দাবি জানিয়েছেন।

কোনো সংক্রামক বা হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধের টিকার প্রতিক্রিয়া থেকে কিশোরীদের মধ্যে অসুস্থতার এই লক্ষণগুলো দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শহরটির মেয়র ফ্রসিস ভেগা বলেন, গত মে মাসের শেষের দিকে এ ধরনের অসুস্থতা প্রথম দেখা দেয়। এরপর প্রকোপ বাড়তে থাকে। এখন পর্যন্ত আক্রান্ত কেউ মারা যায়নি। সবাইকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক