,

স্কটল্যান্ডে ‘না’ ভোট এগিয়ে

4f3027036b4de0db8714cd0c40d73806-Scotlandস্কটল্যান্ড যুক্তরাজ্যের অধীনেই থাকবে, না স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে—এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সেখানে অনুষ্ঠিত গণভোটের প্রথম দফার ফলাফল সংবাদমাধ্যমে প্রকাশ হতে শুরু করেছে। এতে ‘না’ ভোট এগিয়ে রয়েছে।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সবার আগে ফলাফল প্রকাশিত হওয়া কাউন্সিল ক্লাকম্যান্যানশায়রে ‘না’ ভোট বিজয়ী হয়েছে। সেখানকার ৮৯ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে দেখা যায়, ‘না’ ভোট পড়েছে ১৯ হাজার ৩৬টি। অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৬ হাজার ৩৫০টি। 
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরো ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। 
উত্তরাঞ্চলের দ্বীপ কাউন্সিল অর্কনি এবং শেটল্যান্ডের স্কটিশরা স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিয়েছে। 
অর্কনিতে ‘না’ ভাট পড়েছে ১০ হাজার চারটি । ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ হাজার ৮৮৪টি । শেটল্যান্ডে ৯ হাজার ৯৫১ জন স্কটিশ স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিয়েছেন, ‘হ্যাঁ’ ভোট ৫ হাজার ৬৬৯টি । 
এদিকে দ্য টেলিগ্রাফ পত্রিকার ‘লাইভ স্কোর’-এ দেখা যায়, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ৫৭ শতাংশ স্কটিশ স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছেন। পক্ষে ভোট পড়েছে ৪২ শতাংশ।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে