সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীত নিবারণে রং-বেরংয়ের টুপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : পৌষের শীত জেকে বসেছে। শুধু গ্রামে নয়, শহরেও বেশ কাপুনি তুলেছে। শাল, সোয়েটার কেনার পাশাপাশি মাথা ও কান হিমেল বাতাস থেকে রক্ষা করতে নানা রকম টুপির জনপ্রিয়তাও বেশ রয়েছে। বাজারে পাওয়া যাচ্ছে হরেক রকমের রং-বেরংয়ের টুপি।

কান ঢাকা টুপি বা মাঙ্কি টুপি:
আস্তিনসহ টুপিগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোটদের জন্য ভাল্লুক, কার্টুনের টুপি, বড়দের জন্য একরঙা বা বিভিন্ন রঙের সংমিশ্রণের টুপিও পাওয়া যাচ্ছে।

মাফলার টুপি:
বাজারে এমন টুপিও রয়েছে যার প্রান্তভাগ গলায় জড়িয়ে রাখা যাবে।

ক্যাপের মতো:
এগুলো গেঞ্জি কাপড় থেকে মোটা উলেরও হয়ে থাকে। ছেলেমেয়ে সবার মাঝেই এই টুপির জনপ্রিয়তা রয়েছে।

ঝোলা টুপি:
সাধারণত এ রকম টুপির পেছনের দিক একটু ঝোলানো থাকে। মেয়েদের কাছে এই টুপি বেশ জনপ্রিয়। এই টুপির জন্য রাস্তার ধুলাবালি ও শীতের আবহাওয়া থেকে অনায়াসেই চুল রক্ষা করা যায়। কোথাও তাড়াহুড়ো করে যেতে হলে চুল বেঁধে এই টুপি পরলেও পোশাকে আধুনিকতার ছোঁয়া থাকবে। তবে রং ও টুপির কাপড় যাচাইয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে।

সঠিক টুপি বাছাই
শীত থেকে বাঁচতে সঠিক টুপি বাছাই করাও জরুরী। রং, মাপ ও টুপির ডিজাইনের উপর অনেক কিছু নির্ভর করে।

রং:
এমন রং নির্বাচন করা উচিত যা সব ধরণের পোশাকের সঙ্গেই মানানসই হবে। যেমন কালো, খয়েরি, নীল রংয়ের টুপি যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। উৎসবমুখর পরিবেশে লাল, সাদা অথবা সবুজ রংয়ের টুপি পরা যেতে পারে। কারো উজ্জ্বল রং পছন্দ হলে হলুদ বা নিওন টুপিও বেছে নিতে পারেন।

মাপ:
সবসময় এমন টুপি বেছে নেওয়া উচিত যা একটু ঢিলে হবে। কারণ টুপিতে ব্যবহৃত ইলাস্টিক কপালের কাছে আঁটসাঁট হয়ে থাকলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এমনকি কপালে দাগ ও ফেলে দেয়।

অলঙ্করণ:
সবসময় এমন টুপি বেছে নেওয়া উচিত যা পুরো শীতের কাপড়ের সঙ্গে মানানসই হবে। তবে অনেকেই পোশাকে বৈচিত্র্য আনতে চাইলে ভিন্ন ডিজাইনের টুপিও পরতে পারেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা