,

জীবনের নিরাপত্তা চেয়ে জাপা নেতার তিন থানায় জিডি

news-image

১৩ বছর ধরে নিজের কেনা ফ্ল্যাটে বসবাসকারী জাতীয় পার্টি নেতা এবং তেজগাঁ কলেজের সাবেক ভিপি হাসান মঞ্জুরকে উচ্ছেদের জন্য সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি ও হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।

জীবনের নিরাপত্তা চেয়ে তিনি রাজধানীর ধানমন্ডি,মোহাম্মদপুর এবং গুলশান থানায় জিডি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বরাবরেও লিখিত আবেদন করেছেন।

হাসান মঞ্জুরের লিখিত এজাহারে বলা হয়, ধানমন্ডি আবাসিক এলাকার রোড নং ১১ (নতুন) বাসা নং ৩৯, ফ্ল্যাট নং জিএফএ গত ১৩ বছর আগে নগদ মূল্যে ক্রয় করেন। বিক্রেতা ছিলেন ঢাকা ওয়াসার সাবেক এমডি ও মহানন্দা এপার্টমেন্টের এর মালিক আজহারুল হক। আমাকে দখল বুঝিয়ে দেবার পর গত ২০০৩ থেকে আমি এই ফ্ল্যাটে বসবাস করে আসছি।

পরবর্তীতে আজহারুল হক ফ্ল্যাটটির রেজিষ্টি নিয়ে টালবাহানা শুরু করে পরে তিনি আমাকে ফ্ল্যাট থেকে উচ্ছেদের জন্য ঢাকার সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা করেন।২০১৬ সালের ২৯ মার্চ এ মামলা খারিজ করে দেয় আদালত। পরে তিনি হাইকোর্টে মামলা করেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন আছে।

ইতিমধ্যে, গত এক মাস যাবত আমাকে উচ্ছেদের জন্য সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে আমাকে প্রাণনাশের চেষ্টা করছেন।গত ১৩ ডিসেম্বর একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় আমার ফ্ল্যাটে হামলার চেষ্টা করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ধানমন্ডি থানা পুলিশকে খবর দিলে তারা এসে আমাকে নিরাপদ করে। পরবর্তীতে আমার ফোন ও বাসায় এসে আমাকে একাধিবার জীবনাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে আমি চরম নিরাপত্তহীনতায় ভূগছি।

 

সূ্এ: ইওেফাক,পাঠক নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে