সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শর্মা-স্যান্ডউইচ বানাতে বাধ্যতামূলক রেসিপি!

news-image

নিউজ ডেস্ক : একই খাবার বিভিন্ন উপায়ে প্রস্তুত করেন অনেকে। এজন্য বিভিন্ন ধরনের উপাদানে নতুন নতুন রেসিপিও তৈরি করেন ভোজন রসিক এবং রান্নাপ্রিয় মানুষরা। হরেক রকমের রান্নার বইও রয়েছে বাজারে। একেক বইয়ে একেক রকম রেসিপি দেওয়া আছে একইরকম রান্নার জন্য।

তবে চাইলেও সরকারের বেঁধে দেওয়া রেসিপির বাইরে অন্তত শর্মা-স্যান্ডউইচ বানাতে পারবেন না সংযুক্ত আরব আমিরাতের কেউ। সে দেশের খাবারের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইসমা) সেরকম নির্দেশই দিয়েছে।

ইসমার বেঁধে দেওয়া নিয়মের বাইরে শর্মা-স্যান্ডউইচ বানানো এবং তা সংরক্ষণ করা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। জানা গেছে, পরিবেশ দূষণ এবং জনগণের স্বাস্থের কথা বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে শর্মা অত্যন্ত জনপ্রিয় খাবার। সেখানকার মানুষজন শর্মা বানিয়ে তা খাওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য সংরক্ষণও করেন। সেই সঙ্গে বিভিন্ন স্থানে টিফিন হিসেবে শর্মা নিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে।

তবে শর্মার উচ্ছিষ্টাংশ যেখানে-সেখানে ফেলে দেওয়ার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় বলে জানিয়েছেন ইসমার প্রধান আবদুল্লাহ আল মাইনি।

এখন থেকে ইসমার বেঁধে দেওয়া নিয়ম ১০৬০ অনুসারে শর্মা-স্যান্ডউইচ বানাতে হবে। আবদুল্লাহ আল মাইনি জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ শর্মা কিনে খান। সে কারণে ভোক্তার স্বাস্থের কথা চিন্তা করে শর্মার স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারণ বয়স্ক থেকে শিশুরাও সেই খাবার খায়। যাতে করে খাবারটি খেয়ে তাদের স্বাস্থে ক্ষতিকর কোনো প্রভাব না পড়ে সে কারণেই এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বাণিজ্যিকভাবে শর্মা বিক্রির জন্য লাইসেন্সও রাখতে হবে। নির্ধারণ করা হয়েছে স্থান। যাতে করে পরিবেশ দূষণ না হয়। এছাড়া যেসব কর্মী শর্মা বানাবেন, তাদেরও স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

শর্মা তৈরির সময় পরিষ্কার থাকতে বলা হয়েছে তাদের। যাতে করে খাবারে মধ্যে ময়লা ঢুকে না পড়ে। সূত্র : এমিরেটস ২৪

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা