জঙ্গি ও মাদক নির্মূল সম্ভব হয়নি : আইজিপি

news-image

মাদক নির্মূল করতে পারিনি, জঙ্গিও নির্মূল করতে পারিনি। মাদকের সবচেয়ে বড় সমস্যা ইয়াবা বলে মন্তব্য করেছেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

শনিবার দুপুরে ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষ্যে পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ কে এম শহীদুল হক বলেন, আমরা মাদক নির্মূল করতে পারিনি, জঙ্গিও নির্মূল করতে পারিনি। কারণ দুটোই অপশক্তি। মাদকের প্রতি আসক্তির কারণে যেমন তা নির্মূল করা সম্ভব হচ্ছে না। তেমনি যারা জঙ্গি হচ্ছে তারাও জান্নাতের স্বপ্ন দেখে, সেখানে যাওয়ার আসক্তিতে জঙ্গিবাদে জড়াচ্ছে।

আইজিপি বলেন, মাদকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো ইয়াবা। কক্সবাজার এলাকায় এতো বড় সীমান্ত দিয়ে ইয়াবা প্রবেশ করে যা বন্ধ করা কঠিন। তারপরেও ইয়াবা প্রবেশ ঠেকাতে আমাদের যথেষ্ট সফলতা রয়েছে। গত এক বছরে মাদক সংক্রান্ত ২ লাখ ৮৭ হাজার ২৫৪টি মামলা হয়েছে। গ্রেফতার আছে কয়েক হাজার।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে পুলিশ দিয়ে মাদক ঠেকানো সম্ভব নয়। এটা নির্মূল করতে পরিবার থেকে শুরু করে সমাজের সকল স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সন্তানরা যাতে মাদকের দিকে না ঝুঁকে পড়ে সেদিকে সব অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

মাদক নির্মূলে জিরো টলারেন্সের কথা জানিয়ে আইজিপি বলেন, আমরা এরই মধ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা করেছি। বিভিন্ন জায়গায় মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মাদকাসক্তদের আসক্তি নিরাময়ের জন্য ফান্ড গঠন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিভিন্নমুখী কৌশল নিয়ে আমরা সামনে এগুচ্ছি।

আরেক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, পুলিশের কোনো সদস্য যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সেদিকে নজরদারী রয়েছে। কেউ জড়িত হলে সাধারণ মানুষের মতোই তাদের আইনের আওতায় আনা হচ্ছে। নির্দিষ্ট কি পরিমাণ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই পরিসংখ্যানটা এই মূহুর্তে নেই, তবে সেই সংখ্যাটা খুবই কম।

সংবাদ সম্মেলনের আগে পুলিশ সদর দফতরের নবনির্মিত মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন শহীদুল হক। পরে বক্তব্য শেষে মিডিয়া সাংবাদিকদের নিয়ে মিডিয়া সেন্টার ঘুরে দেখেন পুলিশ প্রধান।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার