সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব খাবার রক্ত পরিষ্কার করে

news-image

স্বাস্থ্য ডেস্ক : রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের দেহের অন্যতম উপাদান হল রক্ত। এই রক্ত বিভিন্নভাবে দূষিত হয়ে থাকে। সাধারণত খাবার, বায়ু, পরিবেশ ইত্যাদির কারণে রক্ত দূষিত হয়। যদি রক্তে কোন জীবাণু আক্রান্ত হয়, তাহলে তা সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই রক্ত সুস্থ রাখার প্রয়োজন পড়ে। রক্ত থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে কিছু খাবার। আসুন জেনে নেওয়া যাক- সেইসব উপকারী খাবার সম্পর্কে যা আপনার রক্ত পরিষ্কার করবে।

রসুন: আভ্যন্তরীণ প্যারাসাইট এবং ভাইরাস আপনার শরীর থেকে বিশেষত রক্ত এবং অন্ত্র থেকে দূর করতে পারদর্শী রসূন। এর অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং সংক্রামণ প্রতিরোধ করে থাকে।

লেবু: লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, প্যাকটিন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে। এটি দূষিত রক্ত দূর করতে সাহায্য করে। সকালে নাস্তা খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন। এটি খালি পেটে পান করুন। এটি পেটের মেদ কমানোর সাথে সাথে রক্ত পরিষ্কার করবে।

অ্যাভোকাডো: নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এবং কোলেস্টেরল কমিয়ে দিতে অ্যাভোকাডোর ভূমিকা রয়েছে। ধমনীতে অনেক সময় ব্লক তৈরি হয় তা দূর করে দিতেও বেশ কার্যকর এ ফলটি। এছাড়া এতে গ্লুটাথিয়ন নামক উপাদান রয়েছে যা লিভারকে বিষাক্ত পদার্থ মুক্ত রাখতে সাহায্য করে।

ব্রকলি: রক্ত থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ দূর করতে ব্রকলি বেশ পরিচিত একটি খাবার। এতে ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন কে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস রয়েছে। প্রতিদিনের খাদ্য তালিকায় ব্রকলি রাখার চেষ্টা করুন।

বিট: অ্যান্টি অক্সিডেন্ট এবং নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এই সবজিটি রোগ জীবাণু থেকে শরীরকে রক্ষা করে থাকে। এবং রক্ত থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখে। শুধু তাই নয় বিট রক্ত স্বল্পতাও দূর করে থাকে।

লেটুস পাতা: সালাদের পরিচিত উপাদান লেটুস। এটি দেহে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। সালাদ কিংবা স্মুদিতে লেটুস পাতা যোগ করুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা