,

ভারতের নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার

ID Cardআরাফাত আহমেদ : ভারতের এক বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভোটার হিসেবে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটারের নাম শিশির দাস। তিনি ভারতের ত্রিপুরায় বসবাস করেন বলে অভিযোগ করেছেন একই উপজেলার পরিমল দাস। মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার বিষয়টি তদন্তের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে বলেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)।
পরিমল দাস তার অভিযোগে বলেন, ‘ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিশির দাস, পিতা যতীন্দ্র দাস ভারতের ত্রিপুরা রাজ্যের বলাই জেলার পূর্ব নালীছড়া গ্রামের ভোটার।’ অভিযোগের পক্ষে শিশিরকে ভারতীয় নির্বাচন কমিশনের দেয়া সচিত্র পরিচয়ত্র এবং বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিও যুক্ত করেছেন পরিমল। অনুপ্রবেশকারীদের ভোটার না করার ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে