বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে আশার ১০ জন সদস্যের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : আশার সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগরে হতদরিদ্র ১০জন সদস্যের মধ্যে ৩১ হাজার ৭‘শ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আজ রবিবার (৩১ ডিসেম্বর)আশার আঞ্চলিক কার্যালয়ে আশার ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবদুল আহাদের সভাপতিত্বে আঞ্চলিক ব্যবস্থাপক কাজী বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হক, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হামিদ, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নুরুল আমিন,ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাবুতন সিংহ ও সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কাজল খান প্রমূখ।

সভায় ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবদুল আহাদ জানান,আশা মাঠ পর্যায়ে সদস্য হিসেবে যাদের নিয়ে কাজ করে তাদের অধিকাংশই গরীব,সহায় সম্পদহীন,দারিদ্র্য সীমার নিচে বসবাসকারি নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর লোক। অনেক সময় তাদের পক্ষে জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব হয় না। অনেক সময় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিভিন্ন সম্পদ বি্িক্র করে নি:স্ব হতে হয়। আশার সমিতিভুক্ত অসহায় দরিদ্র সদস্যাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য ২০০২ সালে আশা সদস্য কল্যাণ তহবিল গঠন করে দরিদ্র সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা কার্য্ক্রম চালিয়ে আসছে।

উক্ত তহবিল থেকে দাফনসহ , টিউমার,পিওথলির পাথর, চোখের ছানি,হাটুর পেডেলা অপারেশন, বাল্ব পরির্বতনের মত বড় রোগের জন্যও সহায়তা দেয়া হয়,যা অসুস্থতার গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিওিতে দেয়া হয়ে থাকে।