সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে অ্যাজমা-শ্বাসকষ্ট থেকে মুক্তি

news-image

লাইফস্টাইল ডেস্ক : বেশ কুয়াশা পড়তে শুরু করেছে। শীতও বাড়ছে, আর শীত মৌসুমে অ্যাজমা বা হাঁপানি রোগের প্রকোপ বেশি দেখা যায়। অসহনীয় এ রোগ দেখা দিলে রোগীর শ্বাসনালি সংকুচিত হয়, ফলে রোগী তীব্র শ্বাসকষ্টে ভুগে থাকেন।

অ্যাজমা বা হাঁপানির উপসর্গ :
*এ রোগ হলে রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায়।
*অতিরিক্ত কাশি থাকার কারণে বুকের মধ্যে দমবদ্ধ ভাব অনুভব হয়। অনেক সময় বুকে বাঁশির মতো শোঁ শোঁ শব্দ শোনা যায়।
*শ্বাসনালিতে প্রদাহের সৃষ্টি হয় এবং তা সংকুচিত হয়ে যায়। ফলে হাঁপানির টান বেড়ে যায়।

যেসব কারণে এ রোগের প্রকোপ বাড়তে পারে তা হলো :

• বাতাসে ধূলাবালির পরিমাণ বেড়ে গেলে
• রান্নার চুলার ধোঁয়া (কাঠ কিংবা অন্যান্য জ্বালানি পোড়ানোর কারণে)
• ঠাণ্ডাজনিত কারণে
• অ্যালার্জিজনিত অ্যাজমা
• কুয়াশা অথবা অতিরিক্ত শীতে ভ্রমণ করা ইত্যাদি।

যা করতে হবে:
• ধূলাবালি থেকে বাচতে রাস্তা ঘটে চলাচলের সমসয় মুখে মাস্ক ব্যবহার
• যেকোন প্রকার স্যাঁতস্যাঁতে পরিবেশ এড়িয়ে চলুন
• মশার কয়েলের ধোঁয়ায়ও শ্বাসকষ্ট হতে পারে, নিরাপদ দূরত্বে থাকুন
• মশার স্প্রে করার সময় নিরাপদ দূরত্বে অবস্থান করুন কারণ এটাও বেশ ক্ষতিকর।
• ফিজের ঠাণ্ডা খাবার খাওয়া যাবে না, খাবার ভালো করে গরম করে খান
• শীতের পোশাক রোদে শুকিয়ে ব্যবহার করুন
• বাইরে গেলে অবশ্যই শীতের গরম কাপড় সঙ্গে রাখুন
• গরুর মাংস, চিংড়িমাছত, বেগুন এসব খাবারে অনেকের অ্যালার্জি হয়, আর অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট।

যদি খুব কষ্ট হয়, তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা