মাছ খেলেই ঘুমের সমস্যা হবে না!

news-image

স্বাস্থ্য ডেস্ক : যাদের ঘুমের সমস্যা রয়েছে, তারা নিয়মমাফিক মাছ খাওয়া শুরু করতে পারে। কারণ মাছ খেলে ঘুম বাড়ে বলে সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।

গবেষকরা জানান, সপ্তাহে অন্তত এক দিন মাছ খেলেই অনিদ্রার মতো সমস্যা দূর হতে সময় লাগে না। সেই সঙ্গে বুদ্ধিও বাড়ে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণাটি করেছেন।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত মাছ খাওয়ার অভ্যাস করলে শরীরে ওমেগা থ্রি ফ্যাটি এসিডের মাত্রা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ব্রেন পাওয়ার এতটা বেড়ে যায় যে আইকিউ লেভেলও বাড়তে শুরু করে।

গবেষকরা জানান, মাছের শরীরের থাকা ওমেগা থ্রি ফ্যাটি এসিড এবং প্রোটিন মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি কণাকে চাঙ্গা করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে একাধিক জটিল রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা রাখে।

নিয়মিত মাছ খেলে অনিদ্রা দূর, বুদ্ধি বাড়ার মতো বহু উপকারের পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে বলে গবেষকরা জানিয়েছেন। সূত্র : এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার